Main Menu

ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করল বিমান

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন।

ঢাকা-ব্যাংকক রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো। তবে করোনার প্রভাবে গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।

এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতে ফ্লাইট বন্ধ করেছে বিমান।

Share





Related News

Comments are Closed