নরসিংদীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদী উপজেলার ভগিরথপুর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, পিকআপ ভ্যানটি ঢাকা থেকে নরসিংদীর দিকে ও ট্রাকটি নরসিংদী থেকে মাধবদীর দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
« করোনায় ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত (Previous News)
(Next News) করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে? »
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed