ডোমারে বিদেশফেরত ১২জন হোম কোয়ারেন্টাইনে
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিদেশ থেকে আসা নীলফামারীর ডোমার উপজেলায় একই পরিবারের ৩জন সহ ১২জনকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
বৃহষ্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহীম জানান, গত ১০ মার্চ হতে ১৮ মার্চ পর্যন্ত অস্টে্লিয়া, মালেশিয়া, সিঙ্গাপুর, কঙ্গো, দুবাই ও ভারত থেকে আসা একই পরিবারের ৩ জনসহ ১২ জনকে তাদের দেহে করোনা ভাইরাস আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম প্রতিদিন তাদের নজরদারী ও চেকআপ করছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষে নজরদারীর পাশাপাশি ব্যাপক সচেতনতার জন্য লিফলেট বিতরণ সহ প্রচার জোড়দার করা হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed