বরিশালে জজ-এডিসি হোম কোয়ারেন্টাইনে
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার বনিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, ‘জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম অস্ট্রেলিয়ায় ট্রেনিং শেষ করে দেশে ফিরেছেন। আর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ভারত থেকে দেশে এসেছেন।
তারা বলেন, তাদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু তাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রামন খুঁজে পাওয়া যায়নি। তার পরেও করোনা ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে তাদের দু’জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed