Main Menu

শ্রীনগরে ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাম্পট্রাকের সাথে সংঘর্ষে মঙ্গলবার অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাসেত জানান, সকাল সোয়া ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখিরা এলাকায় ঢাকাগামী একটি ডাম্পট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের আনুমানিক বয়স ৬০ বছর ও অন্যজনের ৪০ বছর হবে। দুজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে। ডাম্পট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed