মৌলভীবাজারে ১১৩ জন কোয়ারেন্টাইনে
মৌলভীবাজার প্রতিনিধি: করোনা প্রতিরোধের অংশ হিসেবে মৌলভীবাজারের ৭ উপজেলায় ১১৩ জনকে সঙ্গনিরোধে (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।
এর আগে সোমবার (১৬ মার্চ) মৌলভীবাজারে সঙ্গনিরোধে থাকার ব্যক্তির সংখ্যা ছিল ৩৪। কিন্তু মঙ্গলবার (১৭ মার্চ) সে সংখ্যা কয়েকগুণ বেড়ে দাঁড়ায় ১১৩ জনে।
এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় আছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। সম্প্রতি আমেরিকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসা ১৮ প্রবাসীসহ মোট ৩৩ জন এ উপজেলায় সঙ্গনিরোধে আছেন।
এছাড়া সদর উপজেলায় ১০ জন, শ্রীমঙ্গলে ৩৩, কুলাউড়ায় ২০, জুড়ি উপজেলায় ১০, বড়লেখায় ৭, কমলগঞ্জে ২৬ ও রাজনগর উপজেলায় ৭ জন সঙ্গনিরোধে রয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ বলেন, ‘বর্তমানে মৌলভীবাজারে ১১৩ প্রবাসীসহ তাদের নিকটাত্মীয়দের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রায় দু’সপ্তাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে।’
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed