Main Menu

ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী আনন্দ র‌্যালি, পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর নতুন দুটি ম্যুরালের উদ্বোধন, আলোচনা সভা, কেককাটা, দোয়া অনুষ্ঠান, বিনামূল্যে বই বিতরণ, দেয়ালিকা প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে থেকে আনন্দ র‌্যালি শুরু হয়। ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ছাত্র উপদেষ্টা মোহা: সাইদুর রহমান, প্রফেসর ড. মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে ইবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, আবাসিক হল, বিভাগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।

পরে ম্যুরালের পাদদেশে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এসময় ভিসি ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার সেলিম তোহা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের অর্থদাতা তুহিন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আতœার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজা পাঠ করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে জাতি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। যার আহŸানে পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষার রাষ্ট্রের প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গবন্ধুর বিপ্লবী সংগ্রামী জীবন সকলের জন্য আদর্শ হয়ে থাকবে।”

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ‘মুক্তির আহবান’ ও ‘শাশ্বত মুজিব’ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরালের উদ্বোধন করা হয়। এর আগে ‘খবরের পাতায় বঙ্গবন্ধু’ দেয়ালিকা প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। দেয়ালিকা ও ম্যুরালের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। ম্যুরাল উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চাইল্ড।

Share





Related News

Comments are Closed