Main Menu

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তার মোড়ক উন্মোচন

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় ভিসি প্রফেসর ড. মো: ড. হারুন-উর-রশিদ আসকারী তার কার্যালয়ে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ নামক এই ত্রৈমাসিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

জানা গেছে, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি প্রফেরস ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এছাড়াও ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান, আইসিটি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, সম্পাদনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ত্রৈমাসিক এ বার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, খেলাধুলাসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। প্রতি ৩ মাস পরপর ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা প্রকাশিত হবে।

বার্তার মোড়ক উন্মোচনকালে ভিসি ড. রাশিদ আসকারী বলেন, “ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তাটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্মারক গ্রন্থ। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি।”

Share





Related News

Comments are Closed