ছাতকে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ছাতক প্রতিনিধি: ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ( ১৪ মার্চ) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ শুক্রবার গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে নানশ্রী গ্রামের মৃত আফিজ আলীর পুত্র নিজাম উদ্দিন ও দুমাই মিয়ার পুত্র মন্তু মিয়া কথা কাটাকাটি ও হাতা হাতির ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষনিক বিষয়টি মিট-মাট করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে হাক-ডাক দিয়ে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষে ৩০ ব্যক্তি আহত হন।
গুরুতর আহত উজ্জ্বল মিয়া (২৬), জুনেদ মিয়া (২২), জুবের (১৯), ছমির (২২), মতছির আলী(৪৫), আমজাদ আলী (২৫), সায়েদ (২২), চান মিয়া (৮০), সাইফুর রহমান (১৮), নিজাম উদ্দিন (৩৫), খুদেজা বেগম (৬০) ও আতাউর রহমানকে (৩৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সাইফুল (১৭), রুকশানা বেগম (২০), মিলন (১৭), জাহেদুর (১৬), সারোয়ার রহমান (৩০), ইমাদ উদ্দিন (১৭), আমিনুর রহমান (১৮), চান্দালী (৭০), আলিমা বেগম (৩৫)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে শনিবার দুপুরে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed