দিরাইয়ে সৌরচালিত রিকশার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: পেট্রোল, ডিজেল বা বায়োগ্যাসের বদলে ইলেকট্রিক চার্জেবল ব্যাটারিচালিত রিকশার হাত ধরে এক সময়ে ছোট পরিবহণ ব্যবস্থায় পরিবর্তন এসেছিল। তবে এবার আর ইলেক্ট্রিক নয়, সূর্যের আলোতেই চলছে রিকশা। তাও আবার হাওরপাড়ের দিরাইয়ে।
ইলেক্ট্রিকের বিকল্প শক্তি হিসেবে সৌরশক্তি ব্যবহার করে এবার রিকশা চলাচল শুরু হলো সুনামগঞ্জের দিরাই পৌর শহরে। বিদ্যুতের সাহায্যে চার্জ দিয়ে নয়, রিকশার মাথায় সোলার প্যানেল লাগিয়ে তার থেকে শক্তি সংগ্রহ করে যাত্রী নিয়ে রিকশা যাতায়াত এখন মানুষের কাছে নতুন আগ্রহের বিষয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে দিরাই থানা পয়েন্টে সৌরচালিত একাধিক রিকশা চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল হাসমত খোকন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, যুবলীগ নেতা আব্দুর রশিদ, মালিক সমিতির আবদাল মিয়া, লুৎফুর রহমান, কালা মিয়া প্রমুখ।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed