স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।
আটজনের মধ্যে সিলেটের ৩ জন ছাড়া ঢাকার দুইজন (স্বামী-স্ত্রী), যশোরের একজন বলে জানা গেছে। অপরজনের ঠিকানা জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে আছেন। ঢাকার দুইজনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের তিনজনের বাড়ি সিলেটে। একজনের বয়স ৪৫, আরেকজনের ৪৩ এবং ওপরজন নারী, বয়স ৩৫। তারা দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন।
তবে করোনায় আক্রান্ত ঢাকার দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত স্বামীর বয়স ৩৭, স্ত্রীর ২৬। তাদের দুইমাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে কারাবানচলে থাকেন।
করোনায় আক্রান্ত অপর দুইজনই যুবক। একজনের বয়স ২৫, অপরজনের বয়স ২৬ বছর। ২৫ বছর বয়সী যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ২৬ বছর বয়সী যুবকের ঠিকানা জানা যায়নি। তারা দুইজনই রাজধানী মাদ্রিদে দীর্ঘদিন থেকে বসবাসরত।
দেশটির রাজধানী মাদ্রিদসহ এরই মধ্যে কারোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে। এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজ শুক্রবারের জুম্মার নামাজও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
যানবাহনে এবং চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্তিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার তিনজন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed