২৪ ঘণ্টায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘আইইডিসিআর এ পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ২৪ জনের পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।’’
তিনি জানান, দেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন এবং আরেকজন হাসপাতালে রয়েছেন। কারণ তার পরিবারের কয়েকজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণ রোধে বাসার মধ্যে পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে।
আরেক আক্রান্ত ব্যক্তি সম্পর্কে ডা. ফ্লোরা বলেন, ‘‘তার পরীক্ষায় এখনও পজিটিভ ফলাফল পাওয়া গেছে।’’
করোনাভাইরাসের লক্ষণ থাকলে চিকিৎসার জন্য সরাসরি আইইডিসিআরে না যাওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন সংস্থাটির পরিচালক।
প্রসঙ্গত, চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘‘কোভিড-১৯’’ রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed