সিলেটে কুশিয়ারা নদীতে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদীতে সাতার কাটতে গিয়ে মারুফ মিয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে নারায়ানগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পশ্চিম ফতুল্লা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শেরপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মারুফ মিয়াসহ ১৯ জনের একদল লোক তাবলীগের চিল্লার জন্য ওসমানীনগরের পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জের শেরপুর আবাসিক জামে মসজিদে আসেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কুশিয়ারা নদীতে গোসল করতে আসেন মারুফসহ ৩ জন। এ সময় তারা নদীর এপার থেকে ওসমানীনগরের ওপার পর্যন্ত সাতার কাটতে গিয়ে দুইজন ফিরে আসলেও মারুফ মিয়া পানির নিচে নিখোঁজ হন। খবর পেয়ে ওসমানীনগর উপজেলা, সিলেট সদর উপজেলার ফায়ার সার্ভিস ও সিলেট তালতলা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং বিকেল সাড়ে ৪ টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উদ্ধার কাজ চলছে।
ওসমানীনগর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজা মিয়া বলেন, শেরপুর কুশিয়ারা নদীতে একব্যক্তি নিখোঁজ হন। আমরা খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। অভিযান চলছে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed