Main Menu

গোলাপগঞ্জ ফাউন্ডেশন টরন্টোর সাধারণ সভা

প্রবাস ডেস্ক: টরন্টোর বাঙ্গালী অধ্যুষিত ডেনফোর্থ সিলেট ক্লাবের হল রুমে ‘গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টোর‘ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ রোববার অনুষ্ঠিত এ সাধারণ সভায় সংগঠনের সভাপতি নেওয়াজ চৌধুরী সাজু সভাপতিত্ব করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী লিটনের পরিচালনায় সভায় উপদেষ্টা মন্ডলীর সদস্য, নির্বাহী সদস্য ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী লিটন সাম্প্রতিক ফাউন্ডেশন কর্তৃক সেলাইমেশিন বিতরণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের এই মহৎ উদ্দ্যোগ গোলাপগঞ্জ তথা পুরো সিলেটের সর্বমহলে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এছাড়া প্রবাসে গোলাপগঞ্জ ভিত্তিক সকল সংগঠনের নজর কাঁড়ে আমাদের এই কার্যক্রমে।

সেলাই মেশিন বিতরণের বিষয়ে নিজেদের মতামত জানাতে গিয়ে উপস্থিত গুনীজনেরা সাধারণ সম্পাদকের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই ধরণের আর্তমানবতার সেবায় গোলাপগঞ্জ ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে বলে আমরা আশাবাদী।

পরে এই সেলাই মেশিন কার্যক্রমে যারা অনুদান দিয়েছেন তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সমাজকল্যান সম্পাদক স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র দেয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরণের সেবামূলক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করা হয়। তাছাড়াও সংগঠনের ভবিষৎ কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা জামিল হেসেন, আব্দুর রহিম, আব্দুল মন্নান, বাবুল মিয়া এবং নির্বাহী সদস্যদের মধ্যে থেকে মিসবাহুল কাদির ফাহিম, সাদ চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, মিশকাত চৌধুরী ও কামরুল হাসান সাহান প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের সহসভাপতি আনাই মিয়া , সাংগঠনিক সম্পাদক মনজুর আহমদ, মুক্তার হুসেইন বাহার, তানভীর আহমদ, জাহেদ আহমদ, আবু জাহের সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শেষে আগামী গ্রীষ্মে একটি সুন্দর বনভোজন আয়োজনের জন্য কামরুল হাসান সাহানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি নওয়াজ চৌধুরী সাজু।

Share





Related News

Comments are Closed