চার দেশের ভিসা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণার একদিন পর চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার সব ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, প্রয়োজন হলে অন্যান্য দেশের ভিসাও বন্ধ করবে বাংলাদেশ সরকার।
করোনাভাইরাসের কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পেছনে গণমাধ্যমের ভূমিকাকেও দায়ী করেন মোমেন।
তিনি বলেন, ‘মিডিয়ার কারণে প্যানিক বেশি ছড়াচ্ছে। লজিক্যালি মৃত্যুর হার কম।’
বিদেশে অবস্থান করা বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা যে দেশে আছেন সে দেশেই অবস্থান করবেন। সেই দেশের পদক্ষেপ অনুসরণ করবেন। প্রয়োজনে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করবেন।’
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed