শ্রমিক লীগ নেত্রী সাদিয়া ৪দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগর মহিলা শ্রমিকলীগের সাবেক নেত্রী সাদিয়া আক্তার মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানাযায়, গত ২৪ জানুয়ারি বিকালে খুলনা নগরীর বাবু খান রোডস্থ ব্যবসায়ী কাজী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তার বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণ, নগদ ২৯ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় মঞ্জুরুল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, আসামি মুক্তা ও তার স্বামী এর আগেই ঢাকায় ফ্ল্যাট বাড়িতে ভাড়া নেয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় ধরা পড়েছিল। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রয়েছে।
তিনি আরও বলেন, খুলনায় ডাকাতির ঘটনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুক্তাকে গত ৯ মার্চ সোমবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্য সহযোগীদের বিষয়ে তথ্য নিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত সোমবার রাতে মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বিকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ মুক্তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের দিনে মুক্তার কাছ থেকে ১২ ভরি ৩ আনা স্বর্ণ ও নগদ দুই লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তা খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা শেখ শুকুর আলীর স্ত্রী। তিনি মহানগর মহিলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী শেখ শুকুর আলী পলাতক রয়েছেন।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed