১৭ মার্চ সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জন্মদিন উপলক্ষে মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ দেশে সাধারণ ছুটি থাকবে। প্রতিবছর ১৭ মার্চকে জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করা হয়।
জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী এক বছর পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও হবে ১৭ মার্চ। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে বড় পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় তা হচ্ছে না। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed