ছাতকে ৫ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
ছাতক প্রতিনিধি: ছাতকে ৫ দিন ধরে সাইফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আনছার আলীর পুত্র ও স্থানীয় তাজপুর ফখরুল ইসলাম তালুকদার ইসলামী ইনষ্টিউট মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
গত ৬ মার্চ বিকেলে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ৮ মার্চ নিখোঁজের পিতা আনছার আলী ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৭২) রুজু করেন।
জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে উপজেলার কালারুকা ইউনিয়নের ফখরুল ইসলাম তালুকদার ইসলামী ইনষ্টিউটের বডিংয়ে থেকে হিফজ বিভাগে পড়া-শুনা করে আসছিল। বাড়িতে একদিন ছুটি শেষে ৬ মার্চ তার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে ওইদিন সে আর সেখানে যায়নি। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোজকালে তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল সাদা পাঞ্জাবী, পাজামা ও টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed