মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর জেলা যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত নেত্রী পাপিয়া ইস্যুতে সংবাদ প্রকাশ করায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইসিটি আইনে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে মামলটি করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি সংবাদ মাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (সোমবার) রাতে শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিনের প্রধান সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং ১৯। পুলিশ এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে।
মামলায় সাইফুজ্জামান শেখর উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে অনলাইন মাধ্যমে মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করায় তার মানহানি হয়েছে। এজন্য তিনি থানায় মামলা করেছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed