স্বামীকে নির্যাতনের অভিযোগে স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরে স্বামীকে নির্যাতন করার অভিযোগে মিনোয়ারা বেগম (২৫) নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৯ই মার্চ) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এই নির্দেশ প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মহসীন মিয়া জানান, ২০১৩ সালে চাঁদপুরের শাহরাস্তির বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরর ছেলে খন্দকার মনির হোসেন বিয়ে করেন কুমিল্লার বরুড়ার শাকপুর গ্রামের ইমান হোসেনের মেয়ে মিনোয়ারা বেগমকে। বিয়ের পর থেকে মিনোয়ারা বেগম স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল।
এর মধ্যে, ২০১৭ সালে মিনোয়ারা বেগম তার বাবার বাড়ি গিয়ে গোপনে অন্য একটি ছেলেকে বিয়ে করে সংসার করা শুরু করে। কিছুদিন পরে দ্বিতীয় বিয়ের কথা গোপন করে আবারো মিনোয়ারা মনিরের সংসারে আসে। এক পর্যায়ে মিনোয়ারা বেগম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন এবং তাকে বরুড়ায় একটি বাড়ি করে দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
এ নিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে মিনোয়ারা বেগম তার স্বামীকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এসব ঘটনায় প্রতিবাদ জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় মনির ২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর মিনোয়ারা বেগমকে আসামি করে চাঁদপুর আদালতে নির্যাতন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।
অ্যাডভোকেট মো. মহসীন মিয়া জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য শাহরাস্তি থানা পুলিশকে নির্দেশ দেন। এছাড়াও বিবাদী মিনোয়ারা বেগমের বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবার বিয়ে ইত্যাদির কাগজপত্র পর্যালোচনা করেন। এসব পর্যালোচনা শেষে আজ সোমবার আসামি মিনোয়ারা বেগম আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed