সাংবাদিক ইসহাক কাজল স্মরণে নাগরিক শোকসভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও রাজনীতিবিদ ইসহাক কাজলের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
ইসহাক কাজল নাগরিক শোকসভা কমিটির আয়োজনে ৬ মার্চ শুক্রবার রাত ৮টায় পতনঊষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক এ শোকসভা অনুষ্টিত হয়। শোকসভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক, ভাষা বিজ্ঞানী ও জনসংযোজন বিশেষজ্ঞ ড. সেলু বাসিত।
নাগরিক শোকসভা কমিটির আহায়ক সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিষ্টার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকান্দর আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূর, রাজনীতিবিদ অলি আহমদ খান, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ওয়ার্কাস পার্টির নেতা আব্দুল আহাদ মিনার ও প্রয়াত ইসহাক কাজলের অনুজ টিপুল আহমদ। সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন আমিনুর রহমান, শিক্ষক ফেরদৌস আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কবি জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল শ্রমজীবি মানুষের মুক্তির অগ্রপথিক ছিলেন। তিনি বাম প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সিলেট ও মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও গবেষক হিসাবে দীর্ঘদিন কাজ করে গেছেন। ইসহাক কাজল পতনউষার ইউনিয়নের ব্রাহ্মণউষার গ্রামে জন্মগ্রহণ করেন। দুরারোগ্য রোগে ভোগে গত ১০ ফেব্রয়ারী লন্ডনে মৃত্যু বরন করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed