ইবি বঙ্গবন্ধু পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ‘বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ মার্চ শনিবার সংগঠনটির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুহুল কে এম সালেহ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আবু হেন মোস্তফা জামাল স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৪ মার্চ বঙ্গবন্ধু পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি করে মনোনয়ন জমা পড়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহ ও বায়োটেনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
পরে শনিবার বিজ্ঞান অনুষদের ১৪০নং কক্ষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একশ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে সহ সভাপতি হিসেবে ড. মোহা: সাইদুর রহমান, ড. দীপক কুমার পাল, ড. রেবা মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. শেখ মহা: রেজাউল করিম, ড. এম আনিচুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে ড. মো: বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে ড. মো: রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ-আল-মাসুদকে মনোনীত করা হয়েছে। কমিটিতে জেষ্ঠ্যতার ভিত্তিতে ৭০ জনকে নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশ তম জন্মবার্ষিকীতে একশ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. রুহুল কে এম সালেহ।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু কমিটিটি সংগঠনের বেশিরভাগ শিক্ষকের মনপূত না হওয়ায় ‘বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশন’ তারা। একই সাথে তারা কেন্দ্র অনুমোদিত কমিটিকে না মেনে পুনরায় নির্বাচন করে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed