Main Menu

নবীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাহেদ মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।

Manual5 Ad Code

পারকুল-বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রাস্তা থেকে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জাহেদ উপজেলার পারকুল গ্রামের রফিক মিয়ার ছেলে।

বুধবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার শেরপুর বাজারে নিজের মালিকানাধীন মুদি মালের দোকান থেকে বাড়ি ফিরছিলেন জাহেদ। পথিমধ্যে কে বা কারা তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পিটুনিতে জাহেদ মিয়ার মাথার মগজ বের হয়ে গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code