আজমিরীগঞ্জে আগুনে পুড়লো ২০ ব্যবসা প্রতিষ্ঠান
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সৌলরী বাজারে এ আগুনের সূত্রপাত হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কামাল মিয়ার মুরগির দোকানে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ওমর আলীর সারের দোকান, সামছু মিয়ার চাল ও ধানের দোকান, ইসলাম উদ্দিনের কনফেকশনারি, গোলাপ মিয়ার মোবাইল ও কম্পিউটার পার্টসের দোকান, সোলায়মান মিয়ার কাপড়ের দোকান, ইমান হোসেনের কম্পিউটার ও মোবাইলের দোকান, ইসলাম উদ্দিনের গুদাম ঘর, লক্ষমণি ধরের ভূষিমালের দোকান, হোসেন মিয়ার মোবাইলের দোকান, কামাল মিয়ার মাছের আড়ৎ ও মুরগির দোকান, অনুশীলন সেলুন, জোটন সেলুন, জীবন শীলের সেলুন, সন্তোষের সেলুন, ওসমা টেইলার, প্রাণ শীলের সেলুন, বিপ্লবের সেলুন, সাদ্দামের ফ্লেক্সিলোডের দোকান, ও মালেক মিয়ার চায়ের দোকান।
বানিয়াচং ফায়ার স্টেশনের ফাইটার মো. হৃদয় মিয়া জানান, রাত ১টার দিকে কামাল মিয়ার মুরগির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed