মুজিববর্ষে বাড়ির দেওয়াল রং করার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার মূল সড়কের পাশে থাকা বাড়িঘরের দেয়াল রং করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। এ জন্য বাড়ির মালিকদের কাছে চিঠিও পাঠিয়েছে ডিএসসিসি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মুজিববর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সড়কসমূহের পার্শ্বে বাড়ি/স্থাপনা, গেইট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রং করা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন কার্যক্রমে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব।’
এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক জানান, ‘আমার মনে হয় নাগরিকদেরও এ উপলক্ষে নিজেদের বাড়িঘর রং করা উচিত। যারা বাড়িঘর রং করাবেন না, তারা জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে চান না বলে মনে করব।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed