দূর্গাপুরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুরে ছাই
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের পশ্চিম গলিতে মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে কাপড়ের দোকানসহ প্রায় ৯টি দোকান ভষ্মিভুত হয়। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জনান, রাত ১২টার দিকে আকষ্মিকভাবে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আশে পাশের বাড়ী ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কাপড়ের দোকান, গার্মেন্টস, ভ্যারাইটি ষ্টোর সহ ৯টি দোকান আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ্ দোকান গুলো হচ্ছে, বিপ্লব কুমার সাহার অপুর্ব ফ্যাশন, স্বপন কুমার সাহার আপন মনি ষ্টোর, অনুজ সাহার সৌখিন গার্মেন্টস, ধ্রব সাহার আদর্শ বস্ত্রালয়, আজিজুল ইসলামের ইসলামের লাকি গার্মেন্টস, সুকুমার সাহার সাহা বস্ত্রালয়, আক্তার হোসেনের আপন মনি স্টোর, বাহার মিয়ার মালের গোডাউন ও শহিদুল ইসলামের হাসান বস্ত্রালয়।
এদিকে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ক্ষতিগ্রস্ত আশেপাশের লোকজন ছুটে আসে। তবে শত চেষ্টা করেও এলাকাবাসী ও ব্যবসায়ীরা তাদের দোকানপাট আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি। অনেক ব্যবসায়ী ও তাদের পরিবারের লোকজনকে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসকে আগুন লাগার সাথে সাথে খবর দেয়া হলেও অনেক দেরিতে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কার্যক্রম শুরু করার কারণে ক্ষয়ক্ষতির পরিমান বেশী হয়েছে।
আগুনের লেলিহান শিখা পৌর শহরে ছড়িয়ে পড়লে আশপাশের দোকানের মালামাল সরিয়ে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে বুধবার ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষণিক ভাবে এ অগ্নিকান্ডের সঠিক কোনো কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছেন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, এএসপি দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed