তাপস-আতিককে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শপথ নিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথবাক্য পাঠ করানো হয়।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হন।
Related News
৪,৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজারRead More
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখল করারRead More



Comments are Closed