Main Menu

ইবিতে উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্টিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারী রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়াও বিভাগের লেকচারার হাফিজুর রহমান, এইচ এম নাহিদ ও ফিরোজ হোসাইন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উন্নয়ন বিষয়ক বিভিন্ন ধারণা, পদ্ধতি, উন্নত বিশ্বে ও বাংলাদেশে উন্নয়ন ধারণার তুলনামূলক বিশ্লেষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Share





Related News

Comments are Closed