ক্লাস বর্জনে মৌলভীবাজার পলিটেকনিক শিক্ষার্থীরা
মৌলভীবাজার প্রতিনিধি: শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার পলিটেকনিক অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য রোববার সকালে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাস অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ থাকবে।
জানা যায়, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ইন্সটিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন কর্মবিরতির পালন করছেন। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে ক্লাস, নষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ।
প্রথম শিফটের শিক্ষার্থী কামরান আহমেদ বলেন, ‘শিক্ষকরা ২য় শিফটের ক্লাস বন্ধ রাখায় শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে আছে। ঠিকমতো ক্লাস না হওয়ায় তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না। যেহেতু দ্বিতীয় শিফটে ক্লাস হচ্ছে না, তাই আমরা প্রথম শিফটের শিক্ষার্থীরা আগামীকাল থেকে ক্লাস করবো না।’
কলেজের অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান জানান, শিক্ষকদের দাবি, মূল বেতনের ৫০%-কে (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) পর্যায়ক্রমে ১০০% উন্নীত করতে হবে সরকারকে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিয়েও এতে কোনো সাড়া দিচ্ছেন না। ফলে শিক্ষকদের দ্বিতীয় শিফটের ক্লাস থেকে বিরত থাকা ছাড়া কোন উপায় নেই।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed