গাজীপুরে বাস উল্টে মা-মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবী (৯ মাসের) নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের নুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা গাজীপুরের কালিয়াকৈরের ইদ্রিস আলীর স্ত্রী।
কোনাবাড়ি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ফাতেমা ও তার ৯ মাস বয়সী সন্তান নিহত হয়। দুর্ঘটনায় আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed