গাজীপুরে গুদাম ও ৭টি দোকান পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে একটি ঝুট গুদাম ও ৭টি দোকান ঘর । শনিবার দুপুরে কোনাবাড়ি জরুন এলাকায় খোরশেদ পাঠানের মার্কটে পাশের ঝুট গুদামে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পুড়ো গুদাম ও পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
বিডিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, প্রথমে মহসিনের ঝুটের গোডাউন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে, পরে তা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পরে। আগুনে পুড়ে গেছে ঝুটের গোডাউনসহ ৭টি দোকানের সমস্ত মালামাল।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed