ইন্দোনেশিয়ায় জোয়ারের পানিতে ৮ ছাত্র নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ইউগিয়াকারতা প্রদেশে জোয়ারের পানিতে ভেসে কমপক্ষে ৮ স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ প্রশমন কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রয়ারী) প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থী নদীর তীরে হাঁটছিল, এ সময় প্রবল জোয়ার তাদের অনেকে পানিতে ভেসে যায়। খবর রয়টার্স।
জাতীয় দুর্যোগপ্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আগুস উইবোও শুক্রবার বলেছিলেন, “শিক্ষার্থীরা সেম্পর নদী তীরে ঘুরছিল। এ সময় প্রবল জোয়ার তাদের অনেককে ভাসিয়ে নিয়ে যায়। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে এবং ৫ জন নিখোঁজ হয়েছে।
উইবোও আরও বলেছেন, শিক্ষার্থীরা যখন নদীর তীরে নেমেছিল তখন বৃষ্টি হচ্ছিল না, তবে এর কিছুক্ষণের মধ্যে প্রবল জোয়ার ও বড় বড় ঢেউ উঠে এসেছিল।
তিনি আরও জানান, নিখোঁজ শিক্ষার্থীদের অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী কাজ করছে।
ইউগিয়াকারতা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান বিভারা ইউসায়ান্তানা বলেছেন যে কমপক্ষে পাঁচ জন ছাত্র এখনও নিখোঁজ রয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed