ইবিতে বিশ্ব রোভার স্কাউট দিবস পালিত
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২২ ফেব্রয়ারি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৩ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রæপের উদ্যোগে র্যালি ও কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী ও স্কাউট দিবস পালন করা হয়।
জানা গেছে, রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রয়ারি জন্মগ্রহণ করেন। রোভার স্কাউট প্রতিষ্ঠা ও এর বিকাশে অবদান রাখায় এ দিনটিকে বিশ্ব রোভার স্কাউট দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রæপ লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৩ তম জন্মবার্ষিকী ও বিশ্ব রোভার স্কাউট দিবস পালন করেছে। অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে তারা সকাল সাড়ে ১১ টায় রোভার ডেন থেকে র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা অনুষ্ঠানে ইবি রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আক্তার হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রæপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ইবি রোভার স্কাউটের আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান ও প্রফেসর ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিপির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে ড. রুহুল কে এম সালেহ বলেন, “প্রতি বছর ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিএনসিসি ও রোভার স্কাউটের বাবদ একটি বিশেষ চাঁদা দিতে হয়। কিন্তু রোভার স্কাউটের আলাদা কোন একাউন্ট না থাকায় আমরা টাকার জন্য প্রশাসনের জন্য দেন দরবার করতে হয়। প্রশাসন যে টাকা আমাদেরকে বরাদ্দ দেয় তা দিয়ে রোভারদের সঠিকভাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ও অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করতে পারি না।”
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed