Main Menu

পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় পরিবেশ ধ্বংসকারী পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধ করতে সকল ব্যবসায়ী ও জনসাধারণকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সরকারি নির্দেশনা মোতাবেক দেশকে পলিথিনমুক্ত করার লক্ষে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কর্পোরেশন এলাকায় পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

‘আগামী সাত দিনের মধ্যে সিলেট মহানগরী এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।’

Share





Related News

Comments are Closed