হাতিম আলী স্কুলে শহিদমিনারের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন শহিদমিনারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রয়ারী) বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় শহিদমিনারটি।
বিকেলে স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সাথে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা। পরে অতিথিরা পর্দা সরিয়ে ও মঙ্গল প্রদিপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন শহিদমিনারের।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শামীমা চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, শিক্ষাবীদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, বীরমুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কার্ত্তিক রায়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাইছ মিয়া। সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের বর্তমান শিক্ষক হাবিবুর রহমান ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
দৃষ্টিনন্দন শহিদমিনারটিতে নির্মাণশৈলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের ভাবচিত্র।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed