সিলেটে ৩৭০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ধোপাদিঘীরপারে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাটের কুনকিরি হাদারপারের গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মো. আব্দুল হক (৩৪) এবং একই উপজেলার লাফনাউট গ্রামের মো. আতাউর রহমানের মো. মেজবা উদ্দিন (২৮)।
র্যাব জানায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ -এর একটি দল সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপার থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদকবিক্রেতাকে আটক করেছে।
পরে ইয়াবা ট্যাবলেটসহ আটকদের সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed