ফেসবুক আইডি হ্যাক করে টাকা নিতো তারা
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্যকে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনোমিক ক্রাইম স্কোয়াডের একটি টিম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেন অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) ফারুক হোসাইন।
গ্রেফতারকৃতরা হলেন- সাকিব হাসান অনিক (২২), মাহমুদুল হাসান (২৮), সায়াহাম ওরফে সাদ (২১), আবুল বাশার ওরফে হৃদয় (২২) ও আসাহাবুর রহমান (২১)।
ফারুক হুসাইন জানান, রাসেল সিকদার নামের এক ভিকটিম ৭৬ হাজার ৫০০ টাকা প্রতারণার শিকার হয়ে চকবাজার (ডিএমপি) থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্তভার সিআইডি গ্রহণ করে।
তিনি বলেন, সিআইডি অভিযান পরিচালনা করে উক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকপ প্রতারণার কাজে ব্যবহৃত ১৫০টি বিভিন্ন কোম্পানীর সিমযুক্ত ১৭টি মোবাইলসহ একটি বিকাশ এর ক্যাশ আউট রেজিস্টার উদ্ধার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের মধ্যে সায়াহাম, আবুল বাশার ও আসাহাবুর রহমানকে গ্রেফতারকালে দেহ তল্লাসী করে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ সংক্রান্তে পরবর্তীতে খালিশপুর থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ভিত্তিতে মামলা করে আদালতে প্রেরণ করে।
এএসপি ফারুক হুসাইন আরও বলেন, তদন্তকালে জানা যায় প্রতারক চক্রটি প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে ইমো, ফেসবুক, হোয়াট্স অ্যাপ ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে। তারপর টার্গেট ব্যক্তির নিকট আত্মীয়দের বিপদের কথা বলে টাকা চেয়ে বিকাশ নাম্বার প্রদান করে। প্রদেয় বিকাশ নাম্বারে টাকা পাঠালে তারা তা আত্মসাৎ করে।
তিনি বলেন, প্রতারক চক্রটি সমগ্র বাংলাদেশেই প্রতারণা চালিয়ে যাচ্ছিল। চক্রটির মূল উৎপাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন রয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed