ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষাথীদের ফুল দিয়ে বরণ, প্রবীণদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়, নতুন কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ইলিয়াস উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়রিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. তপন কুমার জোয়াদ্দার, দাওয়া এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক আশরাফুল আলম, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আকতার হুসাইন, ফলিত পুষ্টি ও খাদ্য বিভাগের শিক্ষক শাহিনুর রহমান, তথ্য প্রকাশনা ও জনসংযোগের সহকারী রেজিস্ট্রার রাশেদুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব আইচ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন মার্কেটিং বিভাগ ২০১৫-১৬ সেশন শিক্ষার্থী মিকাইল।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা। তাই নবীনদের এখন থেকে নিজেকে গড়ে তোলার জন্য নিয়মিত পড়ালেখা করতে হবে। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাকে বিনয়ীও হতে হবে।”
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed