Main Menu

ফরিদপুরে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুর শহরের নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর লাশ বিছানায় পাওয়া গেছে। শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চ ঘাট এলাকায় সোমবার (১৭ ফেব্রয়ারী) রাত ৮টার দিকে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন রাজীব বিশ্বাস (৩৪) ও স্মৃতি বণিক (২২)। তাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায়। রাজীব স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, দুই বছর আগে ভাড়াটিয়া হিসেবে এই বাড়িতে ওঠেন রাজীব-স্মৃতি দম্পতি। সোমবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হওয়ার কথা শুনেছেন তারা। এরপর বিকেল পর্যন্ত ঘরের দরজা-জানালা খুলতে দেখেননি। সারা দিন দুজনের কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীরা বাইরে থেকে জানালা খুলে দেখেন, রাজীবের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে, আর স্মৃতির লাশ বিছানায় পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে রাজীব এবং স্মৃতির লাশ উদ্ধার করে। মঙ্গলবার লাশ ২টি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed