কমলগঞ্জে তালামীযে ইসলামীয়ার মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে তালামীযে ইসলামীয়ার শমশেরনগর শাখার সভাপতি সাইফুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রয়ারী) দুপুরে শমশেরনগর চৌমুহনী চত্ত¡রে শমশেরনগর ইউনিয়ন তালামীযের উদ্যোগে ছাত্রজনতার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শমশেরনগর ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক হাজী মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে ও শমশেরনগর ইউনিয়ন তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সাজ্জাদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, শমশেরনগর ইউনিয়ন আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, আহমদুর রহমান খোকন, শমশেরনগর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, শাহজাহান সিরাজ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মুহিবুল ইসলাম ছুন্নাহ, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মো: আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক হোসেন সাইদুল, বদিউল আলম বড় ভূঁইয়া, শমশেরনগর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মতিউর রহমান।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed