সিলেটে ‘মোবাইল রক্ত সংগ্রহ বাস’র কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘মোবাইল রক্ত সংগ্রহ বাস’র কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট পরিচালিত মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সম্মুখে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে সিলেট, ঢাকা ও চট্রগ্রামে মোবাইল রক্ত সংগ্রহ বাস প্রদান করা হয়। এ বাসে একসাথে ৪ জনের কাছ থেকে রক্ত সংগ্রহ করার বেডসহ আনুসাংগিক সরঞ্জাম রয়েছে। তাছাড়া নিরাপদ রক্ত সংগ্রহের জন্য রয়েছে ফ্রিজ ও কোল্ড বক্স।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, কার্যকরী পরিষদ সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা. সূধাময় মজুমদার, মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. আবু সালেহ খান, সহকারী পরিচালক প্রশাসন মফিজুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান শাহনূর চৌধুরী সাথি, সাবেক যুব প্রধান নাজিম খানসহ যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দেশের রক্তের মোট চাহিদার ১১% নিরাপদ রক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন ব্লাড ব্যাংক (রক্ত কেন্দ্র) থেকে সরবারাহ করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed