সুনামগঞ্জে ধামাইল উৎসব শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে আন্তর্জাতিক রাধারমণ পরিষদের আয়োজনে দুদিনব্যাপী ধামাইল উৎসব শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে রাধারমণ দত্তের ধামাইল গানের আয়োজন নিয়ে দুদিনব্যাপী তৃতীয় ধামাইল উৎসবের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের সহকারী সেকেন্ড সেত্রেটারি টি জি রমেশ।
আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সভাপতি ডি চৌধুরী অসিতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কািন্ত দে, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাই, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য খলিল রহমান প্রমুখ।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ ও কৃষ্ণ চন্দকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed