ছাতকে আগুনে পুড়ে ছাই দু’টি ঘর
ছাতক প্রতিনিধি: ছাতকে অগ্নিকান্ডে বসতঘরসহ দু’টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান, গৃহপালিত ছাগল, ভেড়া ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রয়ারী) গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের সিরাজ আলীর বসতঘর ও পার্শ্ববর্তী মৃত আবদুল মছব্বিরের ধান রাখার বাংলা ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ সিরাজ আলী ও মৃত আবদুল মছব্বিরের স্ত্রী জুছনা বেগম জানান, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে হঠাৎ বসতঘরের চারিদিকে আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে তারা বেরিয়ে পড়েন। কিন্তু মুহুর্তের মধ্যে বসতঘর ও বাংলা ঘরে থাকা নগদ টাকা, ধান, স্বর্নালঙ্কার, গৃহপালিত ছাগল, ভেড়া ও আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
তাদের অভিযোগ রাতের আধাঁরে দূর্বৃত্তরা পেট্রোল ঢেলে দিয়ে অগ্নিকান্ড ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed