সুনামগঞ্জে তিন যমজ সন্তানের জন্ম
সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ৩ যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধু।
ঠাকুরভোগ গ্রামের ক্ষুদ্র মুদির দোকানী পরিবারে এই তিন সন্তানের জন্ম হয়। যমজ সন্তানদের পিতা গ্রামের আব্দুল কাইয়ূম।
জানা যায়, আব্দুল কাইয়ূমের স্ত্রী নাজমা বেগম ৪র্থ বারের ন্যায় সন্তানসম্ভবা ছিলেন। বুধবার (১২ ফেব্রয়ারী) ভোরে স্বাভাবিক ভাবে ১ সন্তান প্রসব করেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আরো দুই যমজ সন্তানের জন্ম দেন তিনি।
তিন যমজ সন্তান প্রসব করায় অধিক রক্তকরণ হয়েছে নাজমা বেগমের। তাঁর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed