সালমান খানের নতুন নায়িকা পূজা
বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের নায়িকাদের তালিকায় এবার সংযোজিত হল আরও একটি নতুন নাম। মহেঞ্জোদারো খ্যাত পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভাইজানের সঙ্গে।
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে তাকে। সালমান ইতোমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছর ঈদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর আগে ‘হাউজ়ফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন। সেখানে তিনি ছিলেন অক্ষয়কুমারের বিপরীতে। এবার সালমানের নায়িকা হিসেবে পূজার উপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে।
সালমানের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ঈদে আসছে সালমান ও দিশা পাটনি অভিনীত ‘রাধে’।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed