পাকিস্তানে ভবন ধসে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। একইসাথে ওই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ শিশু ও দুই নারী রয়েছে। খবর দ্য ডন।
মঙ্গলবার (১১ ফেব্রয়ারী) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের মুজাফফরগড় জেলার প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবন একটি ৩ তলা ভবন ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় এক উদ্ধারকর্মী।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ ও আহতদের বের করেছে। কিন্তু ভবন ধসে ভেতরে আরও কেউ আটকা পড়ে আছে কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed