বিয়ের পিড়িতে বসা হলোনা রুহিনের
কমলগঞ্জ প্রতিনিধি: ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল নির্মাণ শ্রমিকের। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের ১৫ নং সেকশনে বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারী) সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকের চাপায় রুহিনের মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বালু বোঝাই ট্রাকটি একই ইউনিয়নের হুসনে আরা এন্ট্রারপ্রাইজের লিজকৃত বালু মহাল থেকে বালু নিয়ে ভৈরবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।
দিনের কাজ শেষে শ্রমিকরা বাড়ী ফিরছিলেন। তার সাথে থাকা আরো ২ জন নির্মাণ শ্রমিক সড়ক থেকে পার্শ্ববর্তী খালে পড়ে জীবন বাঁচান।
নিহত নির্মাণ শ্রমিক রুহিন মিয়া রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নানু মিয়ার ছেলে। নিহত রুহিনের বিয়ের কাবিন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুধু বিয়ের দিন তারিখ ধার্য্য হবার কথা ছিল। কিন্তু বালুবোঝাই ঘাতক ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারালো নির্মাণ শ্রমিক রুহিন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed