কমলগঞ্জে ট্রাক চাপায় নির্মাণ শ্রমিক নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ১৫নং সেকশনে বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে রুহিন মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ ফেব্রয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জের মুন্সিবাজার-মিরতিংগা-ভৈরবগঞ্জ বাজার সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ নির্মাণ শ্রমিকরা।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক লোকমান হোসেন, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনসহ সমিতির নেতাকর্মীরা।
শান্তিপূর্ণ অবরোধ চলাকালে নির্মাণ শ্রমিকরা ঘাতক ট্রাকের চালক চিহ্নিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন।
এদিকে নিহত রুহিনের প্রথম জানাজা শুক্রবার বিকাল সোয়া ৪টায় বালুঘাট এলাকায় এবং বিকাল ৫টায় রামচন্দ্রপুর বায়তুলহুদা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed