শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর শাহাজিবাজার এলাকায় বরযাত্রীবাহী গাড়িবহরের সাথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে বাছিদ মিয়া (৩৪) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত বাছিদ মিয়া মতিগঞ্জ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
শ্রীমঙ্গল থানার এসআই আল আমিন ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ‘বরযাত্রীরা ভুনবীর থেকে শ্রীমঙ্গল শহরের শাদী মহলে আসছিলেন। পথে শাহাজিবাজার এলাকায় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হলে বরযাত্রী মোটরসাইকেল চালক বাছিদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।’
তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক সেলিমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed