ছাতকে দোকানে অগ্নিকাণ্ড, নিহত ১
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে অগ্নিকাণ্ডে ১টি দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় ওই দোকানের ভেতরে থাকা কর্মচারী সিদ্দিকুর রহমান (১৬) আগুনে পুড়ে মারা গেছে। সে উপজেলার সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বোকা নদীর তীরে অবস্থিত মামা সেবুল মিয়ার মুদি দোকান পরিচালনা করত সিদ্দিকুর রহমান। প্রতিদিনের মতো বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে সে। ভোরে অগ্নিকাণ্ড দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই গোটা দোকান ভস্মীভূত হয়। পরে পুড়ে যাওয়া দোকানের ভেতর থেকে সিদ্দিকুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতকের ওসি মোস্তফা কামাল, জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নির্মল দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed